আওয়ামী লীগের হামলা কেরানীগঞ্জে ভোটকেন্দ্রে: শিশু নিহত, গুলিবিদ্ধ ২

www.Bangla NewsBD
কেরারণীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারী প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডারদের হামলা ও গুলিতে শাহিদুল ইসলাম সুভ (১০) নামের ১ শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
এই ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন।
নিহত শাহিদুল ইসলাম ওই এলাকার ঢালিকান্দি গ্রামের আলাল মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০ দিকে আওয়ামী লীগের প্রার্থী আয়নালের ক্যাডার রানা মোল্যার নেতৃত্বে ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী কেন্দ্রে হামলা চালায়। একজন প্রত্যক্ষ দর্শী জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ ১০ টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা কেন্দ্রে হামলা চালায়। এসময় তারা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে স্থানীয় আলাল মোল্লার এক শিশু পূত্রসহ মোট ৩ জন গুলিবিদ্ধ হয়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশু শাহিদুল ইসলামকে স্থানীয় মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে শিশুটি মারা যায়। বাকী আহতরা এলাকার বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।

আরো বিচ্তারিত জানার জন্য কিলিক করুন. www.Bangla News.BD 

গোলাগুলির পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়। এসময় সন্ত্রসীরা পালিয়ে যায়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে ভোটাররা আতঙ্কে ভোট কেন্দ্র ছেড়ে চলে যায়। এখন ঘটনাস্থলে অর্ধশতাধিক পুলিশ-বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

 আরো বিচ্তারিত জানার জন্য কিলিক করুন. www.Bangla News.BD 


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Flickr