![]() |
| www.Bangna News.BD |
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী
জাহান তনুকে দরজা বন্ধ করে খুন করা হয় বলে দাবি করেছেন তনু মা আনোয়ারা বেগম।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তনু সেনানিবাসে পড়াশুনা করেছে। তাকে সবাই চিনতো।’ তার অভিযোগ
‘সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গেয়ে পিকনিকে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। তার চুল
কেটে দেওয়া হয়েছে।’
মঙ্গলবার বিকালে তনুর পরিবারকে সিআইডি কার্যালয়ে
জিজ্ঞাসাবাদের ফাঁকে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সেসময় তিনি আরো বলেন, ‘আমার মেয়েকে
কারা খুন করেছে সেনাবাহিনীর সবাই জানে তবু কেউ কিছু বলছে না। আমরা এতদিন চুপ
ছিলাম প্রশাসনের আশ্বাসে কিন্তু হত্যাকাণ্ডের দেড় মাসের বেশি হয়ে যাওয়ায় প্রশাসনের
উপর আস্থা রাখতে পারছি না।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন