বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধে আদেশ জারি

www.Bangla news.BD
ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বন্ধে আদেশ জারি করেছে সরকার।


 আরো বিচতাড়িত জানার জন্য আমাদের সাথে থাকুন

Bangla News BD



এর আগে রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পিস টিভির সম্প্রচার বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে তথ্যমন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, “মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হল।”

সেই সঙ্গে বাংলাদেশের ভেতরে পিস টিভির সব ধরনের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপণে।

কোন ক্ষেত্রে সহায়তা দরকার বাংলাদেশ তা জানাবে

www.Bangla News BD
সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা অর্জনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে সহায়তা নেওয়া দরকার তা জানাবে

 আরো বিচতাড়িত জানার জন্য আমাদের সাথে থাকুন >  WWW.Bangla News BD 
                                                                                                       আজ সোমবার বেলা তিনটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এরপর মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আল্লাহকে কটূক্তিকারীর কাছে ক্ষমা চাইব না যদিও আমার ফাঁসি হয়

 নারায়ণগঞ্জ : শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে নারায়ণগঞ্জ-৪ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, ‘ওই শিক্ষককে (শ্যামল কান্তি ভক্ত) কান ধরে উঠবস করানোর ঘটনায় ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই
বাংলা সকল খবর পেতে আমাদের সাথে থাকুন


 আমি কার কাছে ক্ষমা চাইব, যিনি আল্লাহকে কটূক্তি করেছেন? তবে আমি লজ্জিত এবং সমাজের কাছে দুঃখিত যে তারা এমন একটি ভিডিও দেখেছেন যাতে তারা আমাকে ভুল বুঝেছেন। আমি কোনো শিক্ষককে শাস্তি দেই নাই। বরং শিক্ষক তার দোষ স্বীকার করে শাস্তি হিসাবে কান ধরে উঠবস করেছেন। জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তবে ওই মুহূর্তে জনগণকে শান্ত করতেই আঙ্গুল দিয়ে ইসারা করতে হয়েছে। আর এ কারণে একজন কন্যা দায়গ্রস্ত বাবাকে বাঁচাতে ও সম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা করতে এসব কিছু করতে হয়েছে।’
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে তৃতীয় তলায় কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এ ঘটনায় তার অবস্থান ব্যাখা করে তিনি এসব কথা বলেন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান আইনজীবীরা

bangla news bd


নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের গ্রেফতার না করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ চেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট শাখার নেতারা। বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এ দাবি জানান তারা। এসময় তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিমকোর্টের আাইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। 

বাংলা সকল খবর পেতে আমাদের সাথে থাকুন








বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ সংগঠনের অন্য নেতারা। সমাবেশে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘রফিকুল ইসলাম মিয়া আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতে আত্মসর্পণ করেছিলেন। অথচ তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই রফিকুল ইসলাম মিয়াকে জামিন না দেয়া হলে আর কাকে জামিন দেয়া হবে? সমাবেশে সুপ্রিমকোর্ট বারের সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে তারই টাকা দিয়ে গড়া ট্রাস্ট নিয়ে মামলা করা হয়েছে। সরকার পুলিশ ও দুদককে ব্যবহার করে খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অথচ একইভাবে বঙ্গবন্ধু ট্রাস্ট মামলায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

bangla news bd
কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালককে আটক করেছে পুলিশ আটক সিএনজিচালকের নাম  মাহবুব উল্লাহ (৩০) তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার নুর মোহাম্মদের ছেলে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া সড়কে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়

আরো বিচ্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন  

কুড়িয়ে পাওয়া শিশুটির ঠিকানা করে দিলেন পুলিশ কর্মকর্তা

bangla news bd

কুমিল্লা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে পাওয়া পরিচয়হীন কন্যা শিশুটির অবশেষে স্থান হয়েছে ঢাকার আজিমপুর ছোটমনি নিবাসে।
গত ৫ মে বৃহস্পতিবার গভীররাতে অচেতন অবস্থায় রেলওয়ে ফাঁড়ি পুলিশ (জিআরপি) দেড় বছরের ওই শিশুটিকে পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার পর পুলিশের হেফাজতে রেখেছিল।
পরে আদালতের নির্দেশে উদ্ধারের ৫দিন পর ওই শিশুটিকে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে।

বাংলা সকল প্রকার খবর আমাদের সাথে থাকুন  

জানা গেছে, কুমিল্লা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের প্লাটফর্মে গত বৃহস্পতিবার এক পরিচয়হীন দেড় বছরের কন্যা শিশুকে অচেতন অবস্থায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করেন। গত রোবার কুমেক কর্তৃপক্ষ শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হলে রিলিজ করে দেয়। এতে এসআই নজরুল ইসলাম মানবিক কারণে শিশুটিকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলেন এবং নিজ হেফাজতে রাখেন।




অবশেষে জানা গেলে যেভাবে খুন করা হয় তনুকে


www.Bangna News.BD

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে  দরজা বন্ধ করে খুন করা হয় বলে দাবি করেছেন তনু মা আনোয়ারা বেগম। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তনু সেনানিবাসে পড়াশুনা করেছে। তাকে সবাই চিনতো।’ তার অভিযোগ ‘সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গেয়ে পিকনিকে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। তার চুল কেটে দেওয়া হয়েছে।’

বাংলা সকল প্রকার খবর আমাদের সাথে থাকুন  www.Bangla News.BD

মঙ্গলবার বিকালে তনুর পরিবারকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের ফাঁকে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সেসময় তিনি আরো বলেন, ‘আমার মেয়েকে কারা খুন করেছে সেনাবাহিনীর সবাই জানে তবু কেউ কিছু বলছে না। আমরা এতদিন  চুপ ছিলাম প্রশাসনের আশ্বাসে কিন্তু হত্যাকাণ্ডের  দেড় মাসের বেশি হয়ে যাওয়ায় প্রশাসনের উপর আস্থা রাখতে পারছি না।



বড় ম্যাচের চ্যালেঞ্জর সামনে এখন তামিম


www.Bangla News BD

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান এই ম্যাচ ঘিরে যেমন দল দুটির সমর্থকদের মধ্যে কাজ করছে উত্তেজনা, তেমনি খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা কম না আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল অনেকটা চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষায় আছেন এই ম্যাচে ভালোর করার ব্যাপারে

আরো বিচ্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন    

মিরপুরে অনুশীলনের ফাঁকে এই ম্যাচ নিয়ে কথা বলেন জাতীয় দলের আইকন ক্রিকেটার তামিম তিনি বলেন, ‘এটা অবশ্যই খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় ম্যাচ, এই ফিলিংসটা আমাদের সবার মধ্যেই থাকে আমরা কাল মোহামেডানকে ফেস করতে যাচ্ছি আমি নিশ্চিত এই অবস্থা মোহামেডানের খেলোয়াড়দের মধ্যেও আছে যা আবাহনীর সাথে খেলা ওই রেশটা থাকে আর দর্শকরাও খবর নিতে পছন্দ করেন আবাহনী মোহামেডান খেলায় কে জিতছে?’



Flickr