![]() |
| Bangla News BD |
রংপুরের তারাগঞ্জের তেরমাইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলা সকল প্রকার খবর পেতে আমাদের সাথে থাকুন
এ ঘটনায় ঢাকা-রংপুর-দিনাজপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ তে।
এরমধ্যে ঘটনাস্থলে ৯ জন এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন বলে জানিয়েছেন তিনি।
রংপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, বুধবার বেলা ১১ টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা সায়মুন পরিবহনের একটি বাসের সামনে ডানপাশের চাকা পাংচার হয়ে রংপুরগামী তৃপ্তি পরিবহনের একটি লোকালবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত এবং অন্ততত ৫০ জন আহত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তবে হতাহতের ঘটনা আরও বাড়তে পারে বলে ধারনা দিয়েছেন তিনি ও উদ্ধার কর্মিরা। নিহতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। তাদের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন