![]() |
| www.Bangla News BD |
বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। এই
ম্যাচ ঘিরে যেমন দল দুটির সমর্থকদের মধ্যে কাজ করছে উত্তেজনা, তেমনি খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা কম না। আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল অনেকটা চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষায় আছেন এই ম্যাচে ভালোর করার ব্যাপারে।
আরো বিচ্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন
মিরপুরে অনুশীলনের ফাঁকে এই ম্যাচ নিয়ে কথা বলেন জাতীয় দলের আইকন ক্রিকেটার তামিম। তিনি বলেন, ‘এটা অবশ্যই খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় ম্যাচ, এই ফিলিংসটা আমাদের সবার মধ্যেই থাকে। আমরা কাল মোহামেডানকে ফেস করতে যাচ্ছি। আমি নিশ্চিত এই অবস্থা মোহামেডানের খেলোয়াড়দের মধ্যেও আছে যা আবাহনীর সাথে খেলা। ওই
রেশটা থাকে আর দর্শকরাও খবর নিতে পছন্দ করেন আবাহনী মোহামেডান খেলায় কে জিতছে?’

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন