![]() |
| www.bamgla News.BD |
- ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইংলিশদের ১৫৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড।জবাবে, ১৭.১ ওভার ব্যাট করে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।আরো বিচ্তারিত জানার জন্য কিলিক করুন. www.Bangla News.BD
- টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। কিউইদের হয়ে ব্যাটিং শুরু করেন মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসন। ইনিংসের শুরু থেকে জ্বলে উঠার ইঙ্গিত দিলেও তৃতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন ১২ বলে তিনটি বাউন্ডারিতে ১৫ রান করা গাপটিল। ডেভিড উইলির বলে উইকেটের পেছনে জস বাটলারের গ্লাভসবন্দি হন তিনি। ইনিংসের ১১তম ওভারে বিদায় নেন উইলিয়ামসন। মঈন আলির বলে মিডঅফে তুলে মারেন কিউই দলপতি। নিজের বলে নিজেই ক্যাচ নেন মঈন। তিনটি চার আর একটি ছক্কায় ২৮ বলে ৩২ রান করে বিদায় নেন উইলিয়ামসন। আউট হওয়ার আগে মুনরোর সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি। এরপর বিদায় নেন মুনরো।
৩২ বলে সাতটি চার আর একটি ছক্কায় ৪৬ রান করে মঈন আলির তালুবন্দি হন তিনি। ইনিংসের ১৪তম ওভারে লিয়াম প্লাঙ্কেটের বলে সাজঘরের পথ ধরেন মুনরো। কোরি অ্যান্ডরসনকে সঙ্গে নিয়ে ২৭ রানের জুটি গড়েন রস টেইলর। ইনিংসের ১৭তম ওভারে আর দলীয় ১৩৪ রানের মাথায় ক্রিস জর্ডানের বলে ইয়ন মরগানের হাতে ধরা পড়েন ৮ বলে ৬ রান করা রস টেইলর। পরের ওভারে কিউই শিবিরে জোড়া আঘাত হানেন বেন স্টোকস। ১৮তম ওভারের তৃতীয় বলে ডেভিড উইলির হাতে ধরা দিতে বাধ্য হন ৩ রান করা লুক রঞ্চি। পরের বলেই ফেরেন ২৩ বলে দুটি চার আর একটি ছক্কায় ২৮ রান করা কোরি অ্যান্ডারসন। তবে, পঞ্চম বলে হ্যাটট্রিক বঞ্চিত হন স্টোকস। ইনিংসের শেষ ওভারে আক্রমণে এসে স্টোকস ফিরিয়ে দেন ৭ রান করা স্যান্টনারকে। ইংলিশদের হয়ে উইলি, জর্ডান, প্লাঙ্কেট আর মঈন আলি একটি করে উইকেট দখল করেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বেন স্টোকস। কিউইদের ছুঁড়ে দেওয়া ১৫৪ রানের টার্গেটে শুরুটা দুর্দান্ত করেন জেসন রয় ও অ্যালেক্স হেলস। কোরি অ্যান্ডারসনের প্রথম ওভার থেকে চারটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান তুলে নেন জেসন রয়। দলীয় ৮২ রানের মাথায় ফেরেন হেলস। একটি করে চার ও ছক্কায় ১৯ বলে ২০ রান করে বিদায় নেন তিনি। স্যান্টনারের বলে মুনরোর হাতে ধরা পড়েন ইংলিশ এই ওপেনার। প্রথম ২৬ বল থেকেই দুই ওপেনার তুলে নেন দলীয় ৫০ রান। ৬২ বলে ইংলিশদের দলীয় শতক আসে। ২৬ বলে অর্ধশতকে পৌঁছেন জেসন রয়। ইংলিশদের হয়ে বিশ্বকাপে এটি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। আর ২২ বলে তিনটি বাউন্ডারিতে ২৭ রান করে অপরাজিত থাকেন রুট। বৃহস্পতিবার আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। বিজয়ী দলের সঙ্গে ফাইনালে দেখা হবে ইংল্যান্ডের।

lol
উত্তরমুছুন