![]() |
| Bangla News.BD |
![]() |
| Bangla News.BD |
বৈশাখ, তোমার চেয়ে আর কে বেশি জানে যে এ দুটো পঙ্ক্তি একজন কবির শুধু ঋতুবন্দনা নয়, কবি জীবনের কল্যাণে প্রকৃতির কাছে প্রার্থনা করেছেন। বছর ধরে জমে ওঠা গ্লানি ও জীর্ণতাকে দূর করে ধরণিকে শুচি করার কথা বলেছেন। সারা বছরের আবর্জনা দূর হয়ে যাওয়ার মন্ত্র উচ্চারণ করেছেন। এই মন্ত্র ধূলিমলিন জরাগ্রস্ত পৃথিবীর চেতনা, যে বোধ জীবনের অবমাননা ঘটায়, তাকে দূর করে জীবনের দার্শনিক সুন্দরকে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন কবিগুরু। এই সত্য ও মঙ্গলের সাধনার গভীর বোধটি বাংলা নববর্ষে সব বাঙালির ভেতরে থাকুক—এ আহ্বান ধ্বনিত হয় এই দিনকে কেন্দ্র করে। হে বৈশাখ, আমরা তোমরা দিনের শুরুর যাত্রাকে স্বাগত জানাই। তুমি আমাদের জীবনে নববর্ষের সূচনা করো
সকল প্রকার বাংলা নিউস পেতে আমাদের সাথে থাকুন | Bangla News BD
সেই
জন্য আমরা সমবেত কণ্ঠে বলতে চাই, নববর্ষ একটি নতুন, অন্য রকম সূর্যোদয় উদ্ভাসিত করো বাংলাদেশের মানুষের জীবনে। আমরা নতুন আলোয় দেশটাকে দেখতে চাই। বড় বেশি জঞ্জালে ভরে গেছে এ দেশের মানুষের জীবন। আমরা নতুন সূর্যোদয়ের দিকে তাকিয়ে বলতে চাই, এসো হে বৈশাখ, এসো এসো।
আমরা তোমাকে চাই বৈশাখ। তোমার রুদ্র বৈশাখী ঝড় জীর্ণ পাতা উড়িয়ে নেওয়ার অমিত শক্তি, শান্ত-স্নিগ্ধ তারাভরা আকাশ, বৃষ্টির অপরূপ ছোঁয়া। দহন ও স্বস্তির সমন্বয়ে আমরা ভরে তুলতে চাই জীবনের বিশাল ক্যানভাস।
সকল প্রকার বাংলা নিউস পেতে আমাদের সাথে থাকুন | Bangla News BD
তোমার কাছে প্রার্থনা বৈশাখ, রংধনুর সাত রং দিয়ে একটি ফুল বানিয়ে দাও আমাদের। আমরা এ দেশের জন্য জীবনদানকারী লাখো শহীদের স্মরণে ভরে দিই স্মৃতিসৌধ, দেশজুড়ে গড়ে ওঠা স্মৃতিস্তম্ভ ও গণকবরগুলো। আমরা শহীদের পবিত্র আত্মাকে বলতে চাই, আমাদের হৃদয়ের সব কটি জানালা তাঁদের জন্য খোলা আছে। ফুলের রঙে ভরে উঠুক দিগন্তরেখা পর্যন্ত টানা স্বদেশের সীমানা। সৌরভে ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এবং প্রায় ১৬ কোটি মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখুক শহীদদের। এই স্মরণ যেন কোনো দিনের বেড়াজালে বন্দী না থাকে। বৈশাখ, দেবে কি সাত রঙের একটি ফুল?


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন