সেল্ফি তোলায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে

bangla News BD
নওগাঁয় বিজিবি-৪৩ চত্ত্বরে বৈশাখী মেলায় জুয়া আসর ও শহীদ মিনারে দর্শনার্থীরা জুতা পরে সেল্ফি তোলায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও মেলায় দর্শনার্থীদের কাছ থেকে মেলায় প্রবেশের সময় ১০ টাকা ও মোটরসাইকেল রাখার জন্যে ২০ টাকা নেয়ায় অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শহরের সীমান্ত পাবলিক স্কুলের আয়োজনে ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-৪৩ নওগাঁর তত্ত্বাবধানে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। সকাল থেকে কয়েক হাজার মেলাপ্রেমী মেলায় অংশগ্রহণ করেন।

 সকল প্রকার বাংলা নিউস পেতে আমাদের সাথে থাকুন | Bangla News BD


 মেলা প্রাঙ্গনে প্রবেশের সময় গেইট পাশ ও লাকী কূপনের নামে প্রত্যেক দর্শনার্থীর কাছ থেকে ১০ টাকা করে নেয়া হয় টিকেট বাবদ। মেলা প্রাঙ্গনে দুপূর থেকে প্রায় ২০টি জুয়ার আসর বসানো হয়। অব্যবস্থাপনার সুযোগে স্কুল মাঠে থাকা শহীদ মিনারে উঠে দর্শনার্থী সেল্ফি ও আড্ডা দিতে দেখে সচেতন নাগরিকের মধ্যে ক্ষোভের সুষ্টি হয়েছে। এ ছাড়াও মোটরসাইকেল আরোহীদের জন্যে ১০টাকা টিকিট নির্ধারণ করা হলেও প্রতিটি মটরসাইকেল থেকে ২০ টাকা করে নেয়া হয়। মেলায় আসা দর্শনার্থী আমজাদ হোসেন, ওমর ফারুক, সাহিনা আক্তার জানান, প্রতি বছরের মত স্কুলের প্রাঙ্গনে বিজিবি তত্ত্বাবধানে মেলার আয়োজন করা হয়। কিন্তু এবার গেইট পাশ ও লাকী কূপনের নামে প্রত্যেক দর্শনার্থীর কাছ থেকে ১০ টাকা করে রাখা হয়েছে টিকেটের নামে। মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান, আব্দুল্লাহীল বাকি জানান,মোটরসাইকেল গ্যারেজ করার নামে ১০ টাকার স্থলে ২০ টাকা নেন বিজিবির সদস্যরা। তাদের বাড়তি ১০ টাকা নেয়ার ব্যাপারে প্রশ্ন করলে তারা কোন কথা বলেননি। বাধ্য হয়ে ২০টাকা করে দিতে হয়েছে।


  সকল প্রকার বাংলা নিউস পেতে আমাদের সাথে থাকুন | Banglanews.BD

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Flickr